সহাবস্থানের সংকট: আগ্রাসী হয়ে উঠছে নগরের কুকুর, ঝুঁকিতে শিশু ও পথচারীরা
জানুয়ারি ১৮, ২০২৬
ইরানে ট্রাম্পের ‘জয়’ কেন সহজ নয়
জানুয়ারি ১৮, ২০২৬
সহাবস্থানের সংকট: আগ্রাসী হয়ে উঠছে নগরের কুকুর, ঝুঁকিতে শিশু ও পথচারীরা
জানুয়ারি ১৮, ২০২৬
ইরানে ট্রাম্পের ‘জয়’ কেন সহজ নয়
জানুয়ারি ১৮, ২০২৬

আইএসইউতে শিক্ষা ও গবেষণায় জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়

একজন শিক্ষকের মধ্যে গবেষণার প্রতি গভীর আগ্রহ থাকা অত্যন্ত জরুরি। আর্থিক লাভের বিষয় নয়, বরং পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যেই গবেষণাকে অগ্রাধিকার দেয়া উচিত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-এর মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘দি আর্ট অব কোয়ালিটি টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ ইন টেক্সটাইল’ শীর্ষক সেমিনার। বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপানের শিজুওকা ইউনিভার্সিটির শিক্ষক ও সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ড. এম. এ. বারিক । জাপানের শিক্ষকতা ও গবেষণালব্ধ অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, একজন শিক্ষকের মধ্যে গবেষণার প্রতি গভীর আগ্রহ থাকা অত্যন্ত জরুরি। আর্থিক লাভের বিষয় নয়, বরং পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যেই গবেষণাকে অগ্রাধিকার দেয়া উচিত।

বেসিক রিসার্চ এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি আরো বলেন, মৌলিক গবেষণাই ভবিষ্যৎ উদ্ভাবনের ভিত্তি তৈরি করে।

ভবিষ্যতে আইএসইউ-এর শিক্ষকদের জাপানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণার সুযোগ বা উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন ড. বারিক।

আইএসইউ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, সেমিনারের প্রধান সমন্বয়ক প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুর রহমান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *