অর্থবছরের প্রথম ছয় মাস কৃষিপণ্যের রফতানি কমেছে ১০.৩০%
জানুয়ারি ১৭, ২০২৬
বাবরকে সিঙ্গেল না দিয়ে স্মিথের পাওয়ার শো, মাঠে জন্ম নিল বিতর্ক
জানুয়ারি ১৭, ২০২৬
অর্থবছরের প্রথম ছয় মাস কৃষিপণ্যের রফতানি কমেছে ১০.৩০%
জানুয়ারি ১৭, ২০২৬
বাবরকে সিঙ্গেল না দিয়ে স্মিথের পাওয়ার শো, মাঠে জন্ম নিল বিতর্ক
জানুয়ারি ১৭, ২০২৬

কারাগারে কাজ ও পড়াশোনার সুবাদে রবিনহোর সাজা কমল ১৬০ দিন

রবিনহোর এই সাজা মওকুফ কোনো বিশেষ সুবিধায় নয়, বরং জেলখানায় তার কঠোর পরিশ্রম এবং পড়াশোনার আইনি স্বীকৃতি হিসেবে দেয়া হয়েছে। ব্রাজিলের ‘পেনাল এক্সিকিউশন ল’ অনুযায়ী, কয়েদিরা কাজ এবং পড়াশোনার মাধ্যমে তাদের সাজার মেয়াদ কমানোর সুযোগ পান।

২০১৩ সালে ইতালিতে সংঘটিত একটি গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহোর কারাদণ্ডের মেয়াদ ১৬০ দিন কমিয়ে দিয়েছেন সাও পাওলোর একটি আদালত। বর্তমানে ব্রাজিলের লিমেইরা রিসোশালাইজেশন সেন্টারে ৯ বছরের কারাদণ্ড ভোগ করছেন এই ৪১ বছর বয়সী সাবেক তারকা ফুটবলার। খবর মার্কা।

ব্রাজিলের ক্রীড়া সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে জানিয়েছে, রবিনহোর এই সাজা মওকুফ কোনো বিশেষ সুবিধায় নয়, বরং জেলখানায় তার কঠোর পরিশ্রম এবং পড়াশোনার আইনি স্বীকৃতি হিসেবে দেয়া হয়েছে। ব্রাজিলের ‘পেনাল এক্সিকিউশন ল’ অনুযায়ী, কয়েদিরা কাজ এবং পড়াশোনার মাধ্যমে তাদের সাজার মেয়াদ কমানোর সুযোগ পান। রবিনহোর আইনজীবী মারিও রসি জানিয়েছেন, গত ৭ জানুয়ারি করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছেন।

২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলা এই তারকা ২০২৪ সালের মার্চ থেকে কারাবন্দি রয়েছেন। পূর্বের হিসাব অনুযায়ী ২০৩৩ সালের মার্চ মাসে তার মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নতুন এই ১৬০ দিনের রেয়াতির ফলে তিনি ২০৩২ সালের শেষ দিকেই জেল থেকে ছাড়া পেতে পারেন। বর্তমানে তিনি যে কারাগারে আছেন, সেটি সাধারণত সেই সব কয়েদিদের জন্য নির্ধারিত যাদের পূর্ব কোনো অপরাধের রেকর্ড নেই এবং যারা কোনো অপরাধী চক্রের সঙ্গে যুক্ত নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *