গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লালকার্ড দেখাবে: প্রেস সচিব
জানুয়ারি ১৬, ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯
জানুয়ারি ১৬, ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লালকার্ড দেখাবে: প্রেস সচিব
জানুয়ারি ১৬, ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯
জানুয়ারি ১৬, ২০২৬

ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নিয়ে বিপিএলে রেকর্ড শরিফুলের

বিপিএলে বাংলাদেশী পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন শরিফুল। এর আগে রেকর্ডটি ছিল আবু হায়দার রনির। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ২৫তম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৩ দশমিক ৫ ওভার বল করে ৯ রান দিয়ে ৫ উইকেট নেন চট্টগ্রাম রয়্যালসের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার প্রথম রেকর্ড।

শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস। ১৮ দশমিক ৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় নোয়াখালী।

বিপিএলে বাংলাদেশী পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন শরিফুল। এর আগে রেকর্ডটি ছিল আবু হায়দার রনির। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

বিপিএলে দেশী-বিদেশী খেলোয়াড় মিলিয়ে সবচেয়ে কম রানে ৫ উইকেট নেয়ার রেকর্ড পাকিস্তানের মোহাম্মাদ সামির। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুরন্ত রাজশাহীর হয়ে ৩ দশমিক ২ ওভার বল করে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *