স্বতন্ত্র সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি
জানুয়ারি ১৫, ২০২৬
সাউথইস্ট ব্যাংক ও বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে এমওইউ স্বাক্ষর
জানুয়ারি ১৫, ২০২৬
স্বতন্ত্র সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি
জানুয়ারি ১৫, ২০২৬
সাউথইস্ট ব্যাংক ও বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে এমওইউ স্বাক্ষর
জানুয়ারি ১৫, ২০২৬

১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করল সম্মিলিত ইসলামী ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কার্যক্রম শুরুর পর প্রথম বিনিয়োগ হিসেবে ১০ বছর মেয়াদি ‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক-১’-এ ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কার্যক্রম শুরুর পর প্রথম বিনিয়োগ হিসেবে ১০ বছর মেয়াদি ‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক-১’-এ ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। সরকারি সুকুকে একক কোনো ব্যাংকের এটাই সর্বোচ্চ বিনিয়োগ। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ নবগঠিত ব্যাংকটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়ার কাছে সুকুক ইস্যুর সার্টিফিকেট হস্তান্তর করেন। কেন্দ্রীয় ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্মিত সরকারি কর্মচারীদের সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের আওতায় পরিচালিত নির্দিষ্ট রেলসেবার বিপরীতে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংকটির অনুকূলে সুকুকটি ইস্যু করা হয়।

এ সুকুক বিনিয়োগ সম্মিলিত ইসলামী ব্যাংকের বিধিবদ্ধ তারল্য (এসএলআর) সংরক্ষণে সহায়ক হবে এবং প্রয়োজনবোধে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সুবিধা গ্রহণে ব্যবহার করা যাবে। পাশাপাশি লেনদেনযোগ্য সিকিউরিটিজ হওয়ায় তারল্য ব্যবস্থাপনার প্রয়োজনে ব্যাংকটি যেকোনো সময় সুকুকের মালিকানা হস্তান্তর করতে পারবে। আর সুকুকে বিনিয়োগের বিপরীতে প্রতি ষাণ্মাসিকে বার্ষিক ৯ দশমিক ৭৫ শতাংশ হারে মুনাফা প্রাপ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *