জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
জানুয়ারি ১৪, ২০২৬
সরকারকে ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বিএসসি
জানুয়ারি ১৪, ২০২৬
জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
জানুয়ারি ১৪, ২০২৬
সরকারকে ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বিএসসি
জানুয়ারি ১৪, ২০২৬

জুলাই সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। জাতীয়ভাবে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানুষের স্বার্থেই আমরা রাজনীতি করি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে রয়েছে বিএনপি এবং সনদের প্রতিটি প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ। আজ বুধবার কক্সবাজারের পেকুয়া উপজেলার আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। জাতীয়ভাবে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানুষের স্বার্থেই আমরা রাজনীতি করি।

তিনি আরো বলেন, দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করতেই বিএনপির রাজনীতি। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো অনুসরণ করা হবে।

কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান ও আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহ। এতে সঞ্চালনা করেন কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লাহ গনি।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *