
নির্বাচনে বিজিবির ৩৭ হাজার ৪৫৩ সদস্য দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জানুয়ারি ১৪, ২০২৬১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা
জানুয়ারি ১৪, ২০২৬উৎসবে বাঙালির লোকজ ঐতিহ্যের নানাবিধ পিঠা পরিবেশন করা হয়। অতিথিদের পাটিসাপটা, চিতই, তেল চিতই, ভাপা পিঠা, তেলে ভাজা পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়। পিঠার পাশাপাশি রসনা বিলাসে যুক্ত ছিল হাঁস ও মুরগির মাংস, জিলাপি, ফুচকা।
বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও শীতের আমেজকে শিক্ষক-চিকিৎসকদের মাঝে ছড়িয়ে দিতে সাভারের এনাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জমকালো পিঠা উৎসব। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে কলেজের শিক্ষক ও চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
উৎসবে বাঙালির লোকজ ঐতিহ্যের নানাবিধ পিঠা পরিবেশন করা হয়। অতিথিদের পাটিসাপটা, চিতই, তেল চিতই, ভাপা পিঠা, তেলে ভাজা পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়। পিঠার পাশাপাশি রসনা বিলাসে যুক্ত ছিল হাঁস ও মুরগির মাংস, জিলাপি, ফুচকা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোতাহার হোসেন ভুঁইয়া, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জাইদা রহমান ও গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডা. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামস মোহাম্মদ এনাম, সিইও আনোয়ারুল কাদের নাজিম, হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. মিথুন আলমগীর ও কোম্পানি ডিরেক্টর রওশন আক্তার চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ডা. আব্দুল মান্নান শিকদার, সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. খলিলুর রহমান, এনাটমি বিভাগের অধ্যাপক ডা. মোতাহার হোসেন ও ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডা. রোকেয়া বেগম।
উৎসবের সমাপনী বক্তব্যে এনাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. পলাশ বসু আয়োজন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


