মুস্তাফিজদের ভারতে খেলায় নিরাপত্তা হুমকি দেখছে না আইসিসি
জানুয়ারি ১৩, ২০২৬
বেনাপোল কাস্টম হাউজ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকা
জানুয়ারি ১৩, ২০২৬
মুস্তাফিজদের ভারতে খেলায় নিরাপত্তা হুমকি দেখছে না আইসিসি
জানুয়ারি ১৩, ২০২৬
বেনাপোল কাস্টম হাউজ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকা
জানুয়ারি ১৩, ২০২৬

ডিএসইএক্স সূচক সমন্বয় ইউনিলিভার কনজিউমার ও বেক্সিমকোসহ বাদ পড়েছে ১৬ কোম্পানি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স সমন্বয় করা হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স সমন্বয় করা হয়েছে। এতে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও অধিগ্রহণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকসহ মোট ১৬ কোম্পানি সূচক থেকে বাদ পড়েছে। বিপরীতে নতুন করে নয়টি কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। এ সমন্বয় ১৮ জানুয়ারি থেকে কার্যকর হবে। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

ডিএসইএক্স থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড, হামিদ ফ্যাব্রিকস পিএলসি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, মাইডাস ফাইন্যান্সিং পিএলসি, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনিয়ন ব্যাংক পিএলসি।

ডিএসইএক্সে নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড, হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, সাফকো স্পিনিং মিলস লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

একই সঙ্গে ডিএস-৩০ সূচকেও সমন্বয় করা হয়েছে। এতে তিনটি কোম্পানি বাদ পড়েছে এবং নতুনভাবে তিনটি কোম্পানি যুক্ত হয়েছে। বাদ পড়া কোম্পানিগুলো হলো হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি, জিপিএইচ ইস্পাত লিমিটেড ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর নতুন অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলো হলো মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড ও ফাইন ফুডস লিমিটেড।

আর ডিএসইর এসএমই সূচক ডিএসএমইএক্সে বার্ষিক সমন্বয়ের পর কোনো নতুন সংযোজন বা বাদ দেয়া হয়নি। ফলে ডিএসএমইএক্সে অন্তর্ভুক্ত কোম্পানির সংখ্যা ১৯টি অপরিবর্তিত থাকবে এবং এটি ১৮ জানুয়ারি থেকে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *