
ফেনীতে দুই শতাধিক শীতার্তের মাঝে বিজিবির কম্বল বিতরণ
জানুয়ারি ১২, ২০২৬
নতুন বছরে পুঁজিবাজারে সবচেয়ে বড় দরপতন
জানুয়ারি ১২, ২০২৬কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ক্রমিক নম্বর ১৪১ থেকে ২১০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকাল ৫টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন।
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) ইসি ভবনে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ইসি জানায়, আজ ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এ শুনানি সকাল ১০টায় শুরু হয়েছে আর শেষ হবে বিকেল ৫টায়।
আপিল শুনানির দ্বিতীয় দিনে (রোববার) ৫৮টি আবেদন মঞ্জুর করেছিল ইসি। আপিল শুনানিতে ৭টি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। আরও প্রথম দিনে মধ্যে ৫২ আপিল মঞ্জুর করে। যার মধ্যে ৫১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ও একজনের মনোনয়ণপত্র বাতিল করে ইসি। আর ১৫ জন প্রার্থীর আপিল না-মঞ্জুর হয়। এছাড়া তিনজন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রাখে ইসি।


