
ইসির শুনানি দ্বিতীয় দিনের প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি
জানুয়ারি ১১, ২০২৬
ডেভিল হান্ট ফেইজ-২ : রাজধানীতে গ্রেফতার ৩৯
জানুয়ারি ১১, ২০২৬ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে সীমান্তের ওপার থেকে আসা গুলিতে এক কিশোরী নিহত হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি
মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছেন। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে ৬৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে সীমান্তের ওপার থেকে আসা গুলিতে এক কিশোরী নিহত হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন ৬৪ বিজিবির অধিনায়ক। সেইসঙ্গে টহল জোরদার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশী জেলে গুলিবিদ্ধ হন।
এদিকে এসব ঘটনার জেরে রোববার সকাল থেকে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয় জনতা। রোহিঙ্গা সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়ার দাবি তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, বিজিবিসহ প্রশাসনের বিভিন্ন টিম।


