সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি
জানুয়ারি ১১, ২০২৬
বনশ্রীতে নিজ বাসায় স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার
জানুয়ারি ১১, ২০২৬
সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি
জানুয়ারি ১১, ২০২৬
বনশ্রীতে নিজ বাসায় স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার
জানুয়ারি ১১, ২০২৬

বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা, দিল্লি দুই নম্বরে

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ২২৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। ভিয়েতনামের হ্যানয় রয়েছে তিন নম্বরে। এই শহরের দূষণ স্কোর ২১৯ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বিশ্বের ১২৫ নগরীর মধ্যে শীর্ষে আছে ঢাকা। আজ রোববার ( ১১ জানুয়ারি) সকাল ৮টা ২ মিনিটে দিকে ঢাকার বায়ুর মান ছিল ২৫৭। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এর আগে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দুই দিনে দিনভর বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ২২৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। ভিয়েতনামের হ্যানয় রয়েছে তিন নম্বরে। এই শহরের দূষণ স্কোর ২১৯ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *