ডিভি লটারি ভিসা ইস্যু স্থগিত করল যুক্তরাষ্ট্র
জানুয়ারি ১০, ২০২৬
গোপালগঞ্জে পাটগুদামে অগ্নিকাণ্ড
জানুয়ারি ১১, ২০২৬
ডিভি লটারি ভিসা ইস্যু স্থগিত করল যুক্তরাষ্ট্র
জানুয়ারি ১০, ২০২৬
গোপালগঞ্জে পাটগুদামে অগ্নিকাণ্ড
জানুয়ারি ১১, ২০২৬

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে ‍যুবক নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকে এ ঘটনা ঘটে। নিহত নুর কামাল ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

পুলিশ জানায়, নুর কামাল নিজের নামে একটি বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে সাদ্দাম গ্রুপের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

স্থানীয়দের বরাত দিয়ে এডিআইজি কাউছার সিকদার জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর কামালের সঙ্গে খালেক গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার মধ্যরাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে নুর কামাল গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ক্যাম্পের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষের খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলেও তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রাথমিকভাবে এটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত ঘটনা বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান কাউছার সিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *