রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ একজন গ্রেফতার
জানুয়ারি ৯, ২০২৬
থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত, আহত ১৫
জানুয়ারি ৯, ২০২৬
রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ একজন গ্রেফতার
জানুয়ারি ৯, ২০২৬
থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত, আহত ১৫
জানুয়ারি ৯, ২০২৬

কুতুবদিয়ায় মধ্যরাতে ফিশিং ট্রলারডুবি: দুই জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ এক

দুর্ঘটনার পর আটজন জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও তিনজন জেলে নিখোঁজ হন। পরে স্থানীয় জেলে ও স্বজনরা নিখোঁজদের উদ্ধারে তাৎক্ষণিক তল্লাশি শুরু করেন। ভোরে নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও একজন নিখোঁজ রয়েছেন।

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন এক কিশোর জেলে।

নিহতরা হলেন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার জশির আলমের ছেলে ও ট্রলারের মাঝি এহেছান (২৫) এবং আলী আকবর ডেইল এলাকার বাসিন্দা লেড়ু। নিখোঁজ কিশোর একই এলাকার মাহামুল করিমের ছেলে মো. ফয়সাল (১২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার কামাল কোম্পানির মালিকানাধীন একটি ফিশিং ট্রলার সাগরে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ করে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে মাঝি-মাল্লাসহ মোট ১১ জন জেলে ছিলেন।

দুর্ঘটনার পর আটজন জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও তিনজন জেলে নিখোঁজ হন। পরে স্থানীয় জেলে ও স্বজনরা নিখোঁজদের উদ্ধারে তাৎক্ষণিক তল্লাশি শুরু করেন। ভোরে নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন।

ট্রলারটির মালিক মো. কামাল সওদাগর জানান, তার মালিকানাধীন ট্রলারটি নিয়মিত সাগরে মাছ ধরতে যায়। কীভাবে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। নিখোঁজ কিশোর জেলেকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। একজন কিশোর জেলে এখনো নিখোঁজ রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। উদ্ধার কার্যক্রমের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *