পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয় : ইসি
জানুয়ারি ৯, ২০২৬
বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল
জানুয়ারি ৯, ২০২৬
পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয় : ইসি
জানুয়ারি ৯, ২০২৬
বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল
জানুয়ারি ৯, ২০২৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ২০

ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসটি তীরচর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি প্রথমে মহাসড়কের ডিভাইডারে আছড়ে পড়ে পরে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসে ধাক্কা দিয়ে উল্টে যায়।

কুমিল্লা দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির তুরনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিলা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসটি তীরচর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি প্রথমে মহাসড়কের ডিভাইডারে আছড়ে পড়ে। এরপর বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসে ধাক্কা দিয়ে উল্টে যায়।

নিহতরা হলেন, ফেনীর ফুলগাজী থানার উত্তর আনন্দপুর এলাকার মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৫) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. আরমান হোসেন (১৮)।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *