
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে নতুন করে আরো ২৫২ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিয়েছে আসিফ নজরুলের মন্ত্রণালয়
জানুয়ারি ৯, ২০২৬
জাতীয় নির্বাচনের আগে পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই: গভর্নর
জানুয়ারি ৯, ২০২৬বাংলাদেশ দল ১২ ফেব্রুয়ারি নেপাল যাবে। ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাছাইপর্ব। ১০ দলের বাছাইপর্বে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ছাড়াও আছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া। এছাড়া ‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল।
আগামী বছর জুন-জুলাই মাসে ইংল্যান্ড ও ওয়েলসে নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে। ওই আসরের বাছাইপর্ব আগামী মাসে নেপালে। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আজ বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে বহাল রয়েছেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্পিনার নাহিদা আক্তার।
বাংলাদেশ দল ১২ ফেব্রুয়ারি নেপাল যাবে। ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাছাইপর্ব। ১০ দলের বাছাইপর্বে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ছাড়াও আছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া। এছাড়া ‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল।
১৮ জানুয়ারি বাছাই পর্ব শুরুর দিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনি ও ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবে নিগার সুলতানার দল। ২৪ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।
স্ট্যান্ডবাই-শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।


