
জিয়াউলের বিরুদ্ধে গুমের মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া
জানুয়ারি ৮, ২০২৬
সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
জানুয়ারি ৮, ২০২৬আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।
এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। সকাল থেকেই ১৮ জন আপিল করেছেন। যার কার্যক্রম শেষ হবে আগামীকাল শুক্রবার। পরে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি।


