ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক বিকালে
জানুয়ারি ৭, ২০২৬
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা
জানুয়ারি ৭, ২০২৬
ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক বিকালে
জানুয়ারি ৭, ২০২৬
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা
জানুয়ারি ৭, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে জনসেবা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গত ২ জানুয়ারি পাঠানো এক শোকবার্তায় জাতিসংঘের মহাসচিব জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদে তিনি গভীরভাবে মর্মাহত। শোকবার্তাটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো হয়। এটি আজ (৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে দিয়েছে।

শোকবার্তায় তিনি বলেন, জাতিসংঘের পক্ষ থেকে তিনি বাংলাদেশের জনগণ এবং মরহুমার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে জনসেবা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

এই শোকের সময়ে জাতিসংঘ মহাসচিব মরহুমার পরিবার ও স্বজনদের পাশাপাশি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *