গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় ২ জন নিহত
জানুয়ারি ৬, ২০২৬
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
জানুয়ারি ৬, ২০২৬
গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় ২ জন নিহত
জানুয়ারি ৬, ২০২৬
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
জানুয়ারি ৬, ২০২৬

দুপুরে রিমান্ড মঞ্জুর, রাতে কারামুক্ত জুলাইযোদ্ধা সুরভী

চাঁদাবাজির মামলায় জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

চাঁদাবাজির মামলায় জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক অমিত গুহ তাকে জামিন দেন। অন্তর্বর্তীকালীন জামিনের পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গাজীপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।

এর আগে তাহরিমা জান্নাত সুরভীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২-এর আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহদী পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ সময় সুরভীর মুক্তির দাবিতে আদালত এলাকায় বিক্ষোভ করে অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতা।

আদালতের অতিরিক্ত পিপি হাফিজ উল্লা দর্জি জানান, সুরভীর রিমান্ডের বিষয়টি রিভিউ করেন আসামি পক্ষ। শুনানি শেষে আদালতে বিচারক চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।

গত ২৪ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবক চাঁদাবাজির মামলা করেন। এছাড়া তার বিরুদ্ধে বর্তমান সরকারের একজন উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগও রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল পুলিশ তাকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২-এর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে। আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের লক্ষ্যে এ আদেশ দেয়া হয়।

আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় সুরভী জানান, কোনো প্রকার তদন্ত ছাড়াই অন্যায়ভাবে তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এদিকে রিমান্ডের শুনানি চলাকালে আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির সদস্যরা তাহরিমা জান্নাত সুরভীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *