হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
জানুয়ারি ৬, ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকে দুইদিনে জমা ৪৪ কোটি ও উত্তোলন ১০৮ কোটি টাকা
জানুয়ারি ৬, ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
জানুয়ারি ৬, ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকে দুইদিনে জমা ৪৪ কোটি ও উত্তোলন ১০৮ কোটি টাকা
জানুয়ারি ৬, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে প্রথম দিনে ইসিতে ৪২টি আপিল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) শুরু হয়েছে আপিল কার্যক্রম। প্রথম দিনেই মনোনয়নপত্র বাতিল ও গ্রহণসংক্রান্ত বিষয়ে আপিল করেছেন ৪২ প্রার্থী।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) শুরু হয়েছে আপিল কার্যক্রম। প্রথম দিনেই মনোনয়নপত্র বাতিল ও গ্রহণসংক্রান্ত বিষয়ে আপিল করেছেন ৪২ প্রার্থী। এর মধ্যে একটি আপিল আবেদন এসেছে বৈধ প্রার্থীর মনোনয়নের বিরুদ্ধে, আর ৪১টি আপিল আবেদন পড়েছে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য।

গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এই আপিল দায়ের করা হয় বলে ইসি থেকে জানানো হয়েছে।

খুলনা অঞ্চল থেকে তিনটি, রাজশাহী অঞ্চলের পাঁচটি, রংপুর অঞ্চলে তিনটি, চট্টগ্রাম অঞ্চলে দুটি, কুমিল্লা অঞ্চলে পাঁচটি, ঢাকা অঞ্চলের ১৫টি, ময়মনসিংহ অঞ্চলে একটি, বরিশাল অঞ্চলে একটি এবং ফরিদপুর অঞ্চলের জেলাগুলো থেকে সাতটি আপিল দায়ের করা হয়েছে।

এর মধ্যে কুমিল্লা অঞ্চল থেকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল দায়ের করা হয়েছে।

আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির বিষয়ে ইসির এক নোটিসে বলা হয়েছে, ‘রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচদিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর মেমোরেন্ডাম আকারে (আপিলের মূল কাগজপত্র এক সেট ও ছায়ালিপি ছয় সেটসহ) আপিল দায়ের করতে পারবেন।’

গতকাল থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।

আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়েরসংক্রান্ত কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

নির্বাচন কমিশন বরাবর দায়েরকৃত আপিল আবেদনগুলোর শুনানি ১০-১৮ জানুয়ারি মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত হতে পারে। ফুল কমিশন এ শুনানি গ্রহণ করবেন।

১০ জানুয়ারি সকাল ১০টায় শুরু হবে ১ থেকে ৭০ নম্বর আপিল শুনানি। ১১ জানুয়ারি ৭০ থেকে ১৪০ নম্বর আপিল, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ নম্বর আপিল, ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০ নম্বর আপিল এবং ১৮ জানুয়ারি ৫৬১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *