তারেক রহমানের সঙ্গে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতাদের বৈঠক মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান
জানুয়ারি ৫, ২০২৬
আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
জানুয়ারি ৫, ২০২৬
তারেক রহমানের সঙ্গে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতাদের বৈঠক মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান
জানুয়ারি ৫, ২০২৬
আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
জানুয়ারি ৫, ২০২৬

ডিসি অফিসে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

মানিকগঞ্জ-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে জেলা প্রশাসকের কার্যালয়ে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আতাউর রহমান আতার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

এ সময় তাৎক্ষণিকভাবে আপত্তি জানান আতাউর রহমান আতা। তিনি অপর এক প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলা ও অনিয়ম সংক্রান্ত বিভিন্ন প্রমাণপত্র উপস্থাপনের চেষ্টা করলে জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে কথা বলতে না দিয়ে থামিয়ে দেন বলে অভিযোগ করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাকে ধাক্কা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ ওঠে।

ভুক্তভোগী প্রার্থী আতাউর রহমান আতা অভিযোগ করে বলেন, তিতাস গ্যাসের বিল জালিয়াতি সংক্রান্ত বিষয়ে কথা বলতে ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে গেলে তাকে বাধা দেওয়া হয়। এরপর সোহেল রানা, নাসির উদ্দিন যাদু, উজ্জ্বল ও লিটন নামের কয়েকজন ব্যক্তি তাকে ধাক্কাধাক্কি ও গালাগালি করে হেনস্তা করেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, আতাউর রহমান আতা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *