
ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডি টাওয়ারে বাটার নতুন ফ্র্যাঞ্চাইজি স্টোর
জানুয়ারি ৪, ২০২৬
মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আহত অনেকে
জানুয়ারি ৪, ২০২৬টাঙ্গাইলে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনি ও রোববার সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেয়া হয়। অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এ সময় তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় সদর উপজেলার কাগমারী এলাকায় জনতা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, আশেকপুর এলাকার মেসার্স আলী ইলেকট্রনিকসকে ১৫ হাজার টাকা, করটিয়া ইউনিয়নের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, জামান ট্রেডার্সকে ৫০ হাজার ও আসমা ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে জানিয়ে টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


