শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
জানুয়ারি ৪, ২০২৬
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বারভিডার স্মরণ সভা ও দোয়া মাহফিল
জানুয়ারি ৪, ২০২৬
শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
জানুয়ারি ৪, ২০২৬
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বারভিডার স্মরণ সভা ও দোয়া মাহফিল
জানুয়ারি ৪, ২০২৬

বিপিএল নাঈম-রসিংটনের আরেকটি অনবদ্য জুটি

১২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩.৪ ওভারে ১১৫ রান তুলে বিচ্ছিন্ন হন দুজন। নাঈম ৩৭ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫২ রান করে রাহাতুল ফেরদৌসের শিকার হন। রসিংটন ৫৩ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন।

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে ১২৩ রান তুলে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দেন চট্টগ্রাম রয়্যালসের মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। আজ রোববার সেই একই মাঠে ওপেনিং জুটিতে ১১৫ রান তুলে সিলেটের বিপক্ষে চট্টগ্রামের ৯ উইকেটে জয়ের রূপকার এ দুজন। এই জয়ে পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে গেছে চট্টগ্রাম রয়্যালস।

১২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩.৪ ওভারে ১১৫ রান তুলে বিচ্ছিন্ন হন দুজন। নাঈম ৩৭ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫২ রান করে রাহাতুল ফেরদৌসের শিকার হন। রসিংটনকে আউট করতে পারেনি কেউ। ইংলিশ উইকেটকিপার ও ব্যাটার ৫৩ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন। চার ওভার হাতে রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান তুলতে সমর্থ হয় মেহেদী হাসান মিরাজের সিলেট টাইটানস। আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই সর্বোচ্চ ৪৪ রান করেন ৪১ বলের মোকাবেলায়। শেখ মেহেদী হাসান ও মির্জা তাহির বেগ উভয়ই নেন ২টি করে উইকেট।

রাজশাহীকে সরিয়ে শীর্ষে উঠেছে চট্টগ্রাম। ৪ ম্যাচ থেকে উভয় দলেরই সংগ্রহ সমান ৬ পয়েন্ট। রানরেটে রাজশাহীকে পেছনে ফেলেছে চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *