ঝিনাইদহে সামাজিক বনে খাদ্য সংকট, ঝুঁকিতে জীববৈচিত্র্য
জানুয়ারি ৪, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকটে ৫০০ বিঘা জমিতে বোরো আবাদে অনিশ্চয়তা
জানুয়ারি ৪, ২০২৬
ঝিনাইদহে সামাজিক বনে খাদ্য সংকট, ঝুঁকিতে জীববৈচিত্র্য
জানুয়ারি ৪, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকটে ৫০০ বিঘা জমিতে বোরো আবাদে অনিশ্চয়তা
জানুয়ারি ৪, ২০২৬

বকেয়া বেতনের দাবিতে যমুনা সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বকেয়া বেতনের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল সকালে কারখানার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সার কারখানায় দীর্ঘদিন ধরে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকের কাজ করে আসছেন তারা। মেসার্স আল-মমিন আউটসোর্সিং নামে একটি প্রতিষ্ঠান শ্রমিক পরিচালনায় কাজ পায়। গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরের মজুরি পরিশোধ করলেও নভেম্বর থেকে তারা মজুরি পাচ্ছেন না। বিষয়টি বারবার কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদারকে জানিয়েও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। দ্রুত বকেয়া পরিশোধ না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন শ্রমিকরা।

এ ব্যাপারে মেসার্স আল-মমিন আউটসোর্সিং সার্ভিস লিমিটেডের স্বত্বাধিকারী মো. মমিনুল ইসলাম বলেন, ‘দৈনিক মজুরিভিত্তিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫ অনুযায়ী এবং চুক্তি কার্যাদেশ অনুযায়ী কারখানায় সব শ্রমিককে তার প্রতিষ্ঠানের নিয়োগ দেয়ার কথা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেই চুক্তির কার্যাদেশ লঙ্ঘন করেছে। এ কারণে নভেম্বর থেকে ১৯০ জন শ্রমিকের মজুরি দেয়া সাময়িক বন্ধ রাখা হয়।’

তবে যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘ঠিকাদারকে ১৮ ও ২৯ ডিসেম্বর দুটি চিঠির মাধ্যমে ২৩৯ জন শ্রমিকের বেতন পরিশোধের কথা জানানো হয়। এর পরও বেতন পরিশোধ না করায় শ্রম পরিদর্শককে (সাধারণ) জানানো হয়। এরপর তারা ঠিকাদারকে নোটিস দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে বেতন পরিশোধ করে প্রমাণাদি পাঠানোর নির্দেশ দিলেও এখনো বেতন পরিশোধ করেনি। বিষয়টি দুঃখজনক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *