সংসদীয় গণতন্ত্রের স্থপতি ও উদার নেতৃত্বের প্রতীক ছিলেন খালেদা জিয়া: গোলাম পরওয়ার
জানুয়ারি ৩, ২০২৬
ভোটের বিনিময়ে কেউ যেন জান্নাত বিক্রি না করে, আলেম সমাজকে সালাহউদ্দিনের আহ্বান
জানুয়ারি ৩, ২০২৬
সংসদীয় গণতন্ত্রের স্থপতি ও উদার নেতৃত্বের প্রতীক ছিলেন খালেদা জিয়া: গোলাম পরওয়ার
জানুয়ারি ৩, ২০২৬
ভোটের বিনিময়ে কেউ যেন জান্নাত বিক্রি না করে, আলেম সমাজকে সালাহউদ্দিনের আহ্বান
জানুয়ারি ৩, ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব: ডিএমপি কমিশনার

আগামী চল্লিশ দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, আমাদের কাছে এখন সর্বোচ্চ গুরুত্ব জাতীয় নির্বাচন। ২০ জানুয়ারির পর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। তখনই সবচেয়ে বড় জটিলতা হওয়ার কথা। একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে অভিযোগ আসবে। তবে নির্বাচনই আমাদের মুখ্য বিষয়।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে পুলিশ বিভাগে লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন করা হলে ডিএমপি প্রধান বলেন, বেশ কিছু প্রার্থীকে গানম্যান দেওয়া হয়েছে। আগামীতেও যদি কোনো প্রার্থী জীবনের নিরাপত্তা ঝুঁকির কথা আমাদেরকে বলে আমরা যাচাই করে গানম্যান দিতে প্রস্তুত আছি।

রাজধানীতে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই কম, সব দিক দিয়ে অপরাধ কম আছে। আগামী দিনেও যেন আমরা ধরে রাখতে পারি, সেটির জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদের একাধিক ভিডিও বার্তার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমরাও ভিডিগুলো দেখেছি। পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, হাদিকে হত্যার পর ফয়সাল ভারতে পালিয়ে গেছেন বলে ইতোপূর্বে পুলিশ জানিয়েছিল। তবে ভিডিওতে ফয়সাল দাবি করেছেন, তিনি এখন দুবাইয়ে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *