ইশতেহারে গণভোট নিয়ে দলগুলোর অবস্থান স্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার
জানুয়ারি ৩, ২০২৬
বাণিজ্য মেলার উদ্বোধন, পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টসকে ‘বর্ষপণ্য’ ঘোষণা
জানুয়ারি ৩, ২০২৬
ইশতেহারে গণভোট নিয়ে দলগুলোর অবস্থান স্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার
জানুয়ারি ৩, ২০২৬
বাণিজ্য মেলার উদ্বোধন, পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টসকে ‘বর্ষপণ্য’ ঘোষণা
জানুয়ারি ৩, ২০২৬

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

নির্বাচন কমিশন ১০ জনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন। তার মধ্যে ৮ জনের তথ্য সঠিক পেয়েছেন, বাকি ২ জনের সত্যতা পাওয়া গেছে। তবে ওই দুইজন ঢাকা-৯ এর ভোটার না, ওই দুইজন জানতেন তারা ঢাকা-৯ এর ভোটার। তাদের ঠিকানা খিলগাঁও হলেও এলাকার কিছু অংশ ঢাকার আরেকটি আসনের সঙ্গে যুক্ত।

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।

তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসাবে জানিয়েছেন— স্বতন্ত্র প্রার্থীদের ওই আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। এই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের চেয়েও আমি প্রায় ২০০ বেশি স্বাক্ষর জমা দিয়েছি। সেখান থেকে নির্বাচন কমিশন ১০ জনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন। তার মধ্যে ৮ জনের তথ্য সঠিক পেয়েছেন, বাকি ২ জনের সত্যতা পাওয়া গেছে তবে ওই দুইজন ঢাকা-৯ এর ভোটার না, ওই দুইজন জানতেন তারা ঢাকা-৯ এর ভোটার। তাদের ঠিকানা খিলগাঁও হলেও এলাকার কিছু অংশ ঢাকার আরেকটি আসনের সঙ্গে যুক্ত।

স্বাক্ষরকারী দুজনের জানা না থাকায় এমনটা হয়েছে জানিয়ে তাসনিম জারা বলেন, তাদের জানা ছিল তারা ঢাকা-৯ আসনের ভোটার। সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন। আর নির্বাচন কমিশনও ভোটারদের আসন জানার কোনো উপায় রাখেনি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ ধরনের কোনো তথ্য তারা নিতে পারেননি, ভোটার নাম্বার সংগ্রহ করতে পারেননি। তারা জানতেন ঢাকা ৯-এর ভোটার, সেজন্য স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *