নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়ন বৈধ ঘোষণা
জানুয়ারি ৩, ২০২৬
ইশতেহারে গণভোট নিয়ে দলগুলোর অবস্থান স্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার
জানুয়ারি ৩, ২০২৬
নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়ন বৈধ ঘোষণা
জানুয়ারি ৩, ২০২৬
ইশতেহারে গণভোট নিয়ে দলগুলোর অবস্থান স্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার
জানুয়ারি ৩, ২০২৬

বান্দরবানে ছবি তুলতে গিয়ে বুনো হাতির আক্রমণে যুবকের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মোবাইলে ছবি তুলতে গিয়ে বুনো হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) ভোরে উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাবিল তিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম (৩০) বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি ছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ৬টার দিকে একটি বুনো হাতি তার বাড়ির সামনের পথ দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। এ সময় তিনি মোবাইলে হাতিটির ছবি তুলতে এগিয়ে যান। এ সময় কয়েকটি কুকুর হাতিটির পিছু নেয়। এতে ক্ষিপ্ত হয়ে হাতিটি হঠাৎ সালামের দিকে তেড়ে আসে। পালাতে গিয়ে তিনি মাটিতে পড়ে যান এবং হাতির পায়ে পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি ক্ষতিপূরণ দিতে বন বিভাগ সব ধরনের সহায়তা করছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের নিয়ে রেসপন্স টিম গঠনসহ এলাকায় জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *