আসবাবপত্রের বর্ধিত শুল্ক এক বছর পিছিয়ে দিলেন ট্রাম্প
জানুয়ারি ২, ২০২৬
প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, আজকের পক্ষপাতমূলক আচরণে গভীরভাবে হতাশ: হাসনাত আবদুল্লাহ
জানুয়ারি ২, ২০২৬
আসবাবপত্রের বর্ধিত শুল্ক এক বছর পিছিয়ে দিলেন ট্রাম্প
জানুয়ারি ২, ২০২৬
প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, আজকের পক্ষপাতমূলক আচরণে গভীরভাবে হতাশ: হাসনাত আবদুল্লাহ
জানুয়ারি ২, ২০২৬

ভারতের ইস্পাতপণ্যে তিন বছরের আমদানি শুল্ক আরোপ

চীন থেকে সস্তা ইস্পাত আমদানি ঠেকাতে কয়েকটি ইস্পাতপণ্যের ওপর তিন বছরের জন্য আমদানি শুল্ক আরোপ করেছে ভারত সরকার।

চীন থেকে সস্তা ইস্পাত আমদানি ঠেকাতে কয়েকটি ইস্পাতপণ্যের ওপর তিন বছরের জন্য আমদানি শুল্ক আরোপ করেছে ভারত সরকার। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। শুল্কহার ধরা হয়েছে ১১-১২ শতাংশ। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত পরপর তিন বছর শুল্কহার থাকবে যথাক্রমে ১২, ১১ দশমিক ৫ ও ১১ শতাংশ। খবর রয়টার্স।

এ ধরনের আমদানি শুল্ককে বলা হয় ‘সেফগার্ড ডিউটি’ বা সুরক্ষামূলক শুল্ক। দেশটির সরকারি গেজেটে প্রকাশিত আদেশ অনুযায়ী, কিছু উন্নয়নশীল দেশ থেকে ইস্পাত আমদানির ক্ষেত্রে এ শুল্ক প্রযোজ্য হবে না। তবে চীন, ভিয়েতনাম ও নেপাল থেকে আসা ইস্পাতের ওপর শুল্ক আরোপ করা হবে। স্টেইনলেস স্টিলের মতো বিশেষ ধরনের ইস্পাতপণ্য সিদ্ধান্তটির বাইরে রাখা হয়েছে।

ভারতের ইস্পাত মন্ত্রণালয় আগে জানিয়েছে, সস্তা ও নিম্নমানের আমদানির কারণে স্থানীয় ইস্পাত শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে তারা সতর্ক রয়েছে। এর আগে গত বছরের এপ্রিলে ভারত সরকার ২০০ দিনের জন্য ১২ শতাংশ অস্থায়ী শুল্ক আরোপ করেছিল।

ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমেডিজ জানিয়েছে, হঠাৎ করেই সাম্প্রতিক সময়ে ইস্পাত আমদানি দ্রুতগতিতে বেড়েছে। এতে স্থানীয় শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। সংস্থাটির সুপারিশের ভিত্তিতেই তিন বছরের শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *