
বাংলাদেশ আমাদের শ ত্রু রাষ্ট্র নয়, মুস্তাফিজের আইপিএল খেলতে কোনো বাধা নেই: বিসিসিআই
জানুয়ারি ১, ২০২৬
মহাসমাবেশ স্থগিত করল ইসলামী আন্দোলন
জানুয়ারি ২, ২০২৬শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন ড. কামাল হোসেন। তার আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংবিধান প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে তার স্ত্রী হামিদা হোসেন বণিক বার্তাকে নিশ্চিত করেছেন।
এদিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরাম জানিয়েছে, শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন ড. কামাল হোসেন। তার আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
সবশেষ গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে হুইলচেয়ারে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন ড. কামাল হোসেন।


