পোস্টাল ভোট দিতে নিবন্ধন করল ১১ লাখ ২৫ হাজার ২৬৩ ভোটার
ডিসেম্বর ৩১, ২০২৫
সন্ধ্যার পর বন্ধ ঢাবি মেট্রো স্টেশন
ডিসেম্বর ৩১, ২০২৫
পোস্টাল ভোট দিতে নিবন্ধন করল ১১ লাখ ২৫ হাজার ২৬৩ ভোটার
ডিসেম্বর ৩১, ২০২৫
সন্ধ্যার পর বন্ধ ঢাবি মেট্রো স্টেশন
ডিসেম্বর ৩১, ২০২৫

ড. এস জয়শঙ্করের ঢাকা সফর তারেক রহমানের কাছে নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর

ড. এস জয়শঙ্করের ওই পোস্টের বরাতে জানানো হয়েছে, ভারত সরকার ও সে দেশের জনগণ খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ঢাকা পৌঁছে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তুলে দেন।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ড. এস জয়শঙ্করের ওই পোস্টের বরাতে জানানো হয়েছে, ভারত সরকার ও সে দেশের জনগণ খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছে।

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বিশ্বাস করেন, খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ দুই দেশের অংশীদারত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *