
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি
ডিসেম্বর ২৯, ২০২৫
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শফিকুল ইসলাম খান মিল্টন
ডিসেম্বর ২৯, ২০২৫পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ অনবদ্য বোলিংয়ে মাত্র ১৭ রানে ৫ উইকেট শিকার করে চট্টগ্রামকে বিধ্বস্ত করেন। এছাড়া আইপিএলে ৯ কোটি ২০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সে নাম লেখানো মুস্তাফিজুর রহমান ১৯ রানে নিয়েছেন ২টি উইকেট।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ সোমবার দুপুরের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ১০২ রানে অলআউট করে দিয়েছে রংপুর রাইডার্স। চট্টগ্রামের ইনিংসের আয়ু ছিল ১৭.৫ ওভারে।
পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ অনবদ্য বোলিংয়ে মাত্র ১৭ রানে ৫ উইকেট শিকার করে চট্টগ্রামকে বিধ্বস্ত করেন। এছাড়া আইপিএলে ৯ কোটি ২০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সে নাম লেখানো মুস্তাফিজুর রহমান ১৯ রানে নিয়েছেন ২টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা, সুফিয়ান মুকিম ও আলিফ আল ইসলাম। চট্টগ্রামে মোহাম্মদ নাঈম ২০ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া মিরাজ বাইগ ২০ ও আবু হায়দার ১৩ রান করেন।
এটা রংপুরের প্রথম ম্যাচ, আর চট্টগ্রামের দ্বিতীয়। প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে দেয় বিসিবির দলটি।


