
যশোরে টানা তীব্র শীতে নাকাল জনজীবন, নেই সূর্যের দেখা
ডিসেম্বর ২৯, ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি
ডিসেম্বর ২৯, ২০২৫‘দলের সিদ্ধান্ত একটি সামষ্টিক সিদ্ধান্ত। সংখ্যাগরিষ্ঠ অংশ আমাদের জানিয়েছে, এ সিদ্ধান্তের প্রতি তাদের সমর্থন আছে। যারা বিরোধিতা করেছে তাদের সঙ্গে আমরা আলাপ করব। তাদের আরো বোঝানোর চেষ্টা করব। আশা করি, তারা এ সিদ্ধান্তে এনসিপির সঙ্গেই থাকবে।‘
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সমমনা আট দলের সঙ্গে নির্বাচনী জোট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনী বৈতরণী পার হতে এ জোট ও আসন সমঝোতার সিদ্ধান্তের বিরোধিতা করে এরইমধ্যে এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ডা. তাসনিম জারা, তাজনূভা জাবীন, মীর আরশাদুল হকের মতো কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ দলে থাকবে কিনা বা নির্বাচন করবে কিনা, সেটা তার ব্যক্তিগত বিষয়।
জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়টি জানাতে গতকাল রোববার রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নাহিদ ইসলাম।
জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে দুই নারীনেত্রীর পদত্যাগ ও বেশ কয়েকজন নেতা তাদের আপত্তি লিখিতভাবে জানিয়েছে। জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়ার ফলে দলে ভাঙন দেখা দিচ্ছে কিনা— এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, তারা তাদের দলের নির্বাহী পরিষদের সঙ্গে আলোচনা করে, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, ‘যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে। সেক্ষেত্রে ব্যক্তি ব্যক্তির সিদ্ধান্ত নেবে। দলের সিদ্ধান্ত একটি সামষ্টিক সিদ্ধান্ত। সংখ্যাগরিষ্ঠ অংশ আমাদের জানিয়েছে, এ সিদ্ধান্তের প্রতি তাদের সমর্থন আছে। যারা বিরোধিতা করেছে তাদের সঙ্গে আমরা আলাপ করব। তাদের আরো বোঝানোর চেষ্টা করব। আশা করি, তারা এ সিদ্ধান্তে এনসিপির সঙ্গেই থাকবে।‘


