
যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে: তারেক রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫
তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসছেন নেতাকর্মীরা
ডিসেম্বর ২৬, ২০২৫তারেক রহমান বলেন, ওসমান হাদি চেয়েছিল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক। তারা গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক।
রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের ধৈর্যশীল হতে হবে। আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তারেক রহমান বলেন, কয়েকদিন আগে চব্বিশের আন্দোলনের, এ প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি চেয়েছিল এদেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক। তারা গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক।
তিনি বলেন, একাত্তর, চব্বিশ ও বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের স্বপ্নের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। যেখানে আমরা সবাই একসঙ্গে কাজ করব।
বিএনপির এ শীর্ষ নেতা বলেন, বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের ধৈর্যশীল হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের সদস্যদের ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে হবে। তাদেরই দেশ গঠনের দায়িত্ব নিতে হবে। যাতে করে এ দেশকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি। গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তুলতে পারি।


