নির্বাচন ও গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ
ডিসেম্বর ২৫, ২০২৫
আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫
নির্বাচন ও গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ
ডিসেম্বর ২৫, ২০২৫
আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫

মনোনয়নপত্র দাখিলের জন্য শনিবার খোলা থাকবে ব্যাংক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের জন্য জামানতের অর্থ জমা ও ভোটার তালিকার সিডি ক্রয়ের সুবিধার্থে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখা হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের জন্য জামানতের অর্থ জমা ও ভোটার তালিকার সিডি ক্রয়ের সুবিধার্থে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখা হবে। নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সন্ধ্যায় তফসিলি ব্যাংকগুলোকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের সুবিধার্থে ২৭ ডিসেম্বর (শনিবার) তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

নির্বাচন কমিশন থেকে পাওয়া চিঠির পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *