
চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা মামলার রায় ২০ জানুয়ারি
ডিসেম্বর ২৪, ২০২৫
নির্বাচন ও গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ
ডিসেম্বর ২৫, ২০২৫বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে।
দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেশের উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করেছে। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
তার প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর। বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে।


