মানুষ ভাবছে, আদৌ নির্বাচন হবে কি না: মির্জা ফখরুল
ডিসেম্বর ২৪, ২০২৫
বায়ুদূষণে আজ বিশ্বের শীর্ষে ঢাকা
ডিসেম্বর ২৪, ২০২৫
মানুষ ভাবছে, আদৌ নির্বাচন হবে কি না: মির্জা ফখরুল
ডিসেম্বর ২৪, ২০২৫
বায়ুদূষণে আজ বিশ্বের শীর্ষে ঢাকা
ডিসেম্বর ২৪, ২০২৫

তারা তিনজনই প্রচণ্ড দেশপ্রেমিক —ড. সালেহউদ্দিন আহমেদ

যারা আজ সম্মাননা পাচ্ছেন, তারা প্রত্যেকেই প্রচণ্ড দেশপ্রেমিক। তারা বাংলাদেশকে গড়ে তোলার স্বপ্ন দেখেছেন এবং সেই লক্ষ্যেই কাজ করে গেছেন।

যারা আজ সম্মাননা পাচ্ছেন, তারা প্রত্যেকেই প্রচণ্ড দেশপ্রেমিক। তারা বাংলাদেশকে গড়ে তোলার স্বপ্ন দেখেছেন এবং সেই লক্ষ্যেই কাজ করে গেছেন।

ময়না ভাই (অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী) অত্যন্ত বিনয়ী ও জ্ঞানী ব্যক্তি। তিনি শিক্ষক হিসেবে যেমন সফল ছিলেন, তেমনি গণবিশ্ববিদ্যালয়েও কাজ করেছেন। ড. সালেহীন কাদরী আমার বন্ধু ছিলেন। তার পত্নী শায়লা (ড. ফিরদৌসী কাদরী) অত্যন্ত গোছানো ও কাজপাগল একজন মানুষ। তিনি বিজ্ঞান গবেষণায় যে নিষ্ঠা দেখিয়েছেন তা অতুলনীয়। মঞ্জুর এলাহী সাহেব খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতেন। একজন অত্যন্ত ‘সফট স্পোকেন’ ব্যক্তি হয়েও তিনি নিজের হাতে এতগুলো সফল প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ব্যবসা-বাণিজ্যে তিনি প্রকৃত অর্থেই বিপ্লব এনেছেন।

মঞ্জুর এলাহী সাহেব ব্যবসা-বাণিজ্যে, ময়না ভাই গবেষণায় এবং শায়লা বিজ্ঞানে অসামান্য অবদান রেখেছেন। এ রকম স্বপ্নবাজ কিছু মানুষই আজ বাংলাদেশকে এতদূর নিয়ে এসেছেন। বণিক বার্তা ও বিআইডিএস ধারাবাহিকভাবে এ গুণীজনদের সম্মান দিয়ে আসছে, যা সত্যিই প্রশংসনীয়।”

এ গুণীজনদের অনুসরণ করেই আমরা দ্রুত বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই হোক আমাদের আজকের বড় অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *