দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান
ডিসেম্বর ২৪, ২০২৫
মানুষ ভাবছে, আদৌ নির্বাচন হবে কি না: মির্জা ফখরুল
ডিসেম্বর ২৪, ২০২৫
দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান
ডিসেম্বর ২৪, ২০২৫
মানুষ ভাবছে, আদৌ নির্বাচন হবে কি না: মির্জা ফখরুল
ডিসেম্বর ২৪, ২০২৫

আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার বিকেলে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য থেকে শুধু একটি দলের পতন নয়, রাষ্ট্র ও জীবন ব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল। যেভাবে পুনর্গঠন হওয়ার কথা সেরকম হয়নি। তবু বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের দিকে যাচ্ছি। আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে থাকবে এনসিপি।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। তাতে ভালো কিছু হয়নি। ভবিষ্যতের জন্য নির্বাচনের পর ঐক্যমত কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো করবে বলে আশা করি।

তিনি বলেন, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। হিসাব দাও নামে একটি কর্মসূচি করতে দেওয়া যেতে পারে। সেখানে সরকার সব কিছুর হিসাব জনগণকে দেবে।

বিএনপি ও জামায়াতের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে। আওয়ামী লীগ প্রশ্নে সব দলগুলো একমত হতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *