২ হাজার ৪৩ কোটি টাকার চাল, ডাল, ভোজ্যতেল সার কিনবে সরকার
ডিসেম্বর ২৪, ২০২৫
ঢাকা-রাজশাহী মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন
ডিসেম্বর ২৪, ২০২৫
২ হাজার ৪৩ কোটি টাকার চাল, ডাল, ভোজ্যতেল সার কিনবে সরকার
ডিসেম্বর ২৪, ২০২৫
ঢাকা-রাজশাহী মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন
ডিসেম্বর ২৪, ২০২৫

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে সুমন (২৪) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সীমান্তের ২৩০ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সুমন পোরশা উপজেলার নিতপুর পুরাতন বাজার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মন্টু কামারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুমন অসাবধাণতাবশত সীমান্তের নিকটবর্তী এলাকায় গেলে ভারতীয় সীমান্তের স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ভারতের জগজীবনপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আটক রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনাটি তিনি অবগত হয়েছেন। আটক বাংলাদেশি নাগরিককে দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে সুমনের আটকের খবরে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত কূটনৈতিক ও সীমান্ত সমন্বয়ের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *