প্রকাশনা উৎসবে মির্জা ফখরুল জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক
ডিসেম্বর ২৩, ২০২৫
৭ ঘণ্টায় ১২ লাখ টাকা সংগ্রহ, লক্ষ্য ৪৬.৯৩ লাখ: স্বচ্ছ ব্যয়ে নির্বাচনের ঘোষণা তাসনিম জারার
ডিসেম্বর ২৩, ২০২৫
প্রকাশনা উৎসবে মির্জা ফখরুল জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক
ডিসেম্বর ২৩, ২০২৫
৭ ঘণ্টায় ১২ লাখ টাকা সংগ্রহ, লক্ষ্য ৪৬.৯৩ লাখ: স্বচ্ছ ব্যয়ে নির্বাচনের ঘোষণা তাসনিম জারার
ডিসেম্বর ২৩, ২০২৫

শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদান গেলেন ৭১ নৌসদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (আনমিস)’-এ নিয়োজিত ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১১’-তে অংশ নিতে দ্বিতীয় গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর ৭১ জন সদস্যের একটি কন্টিনজেন্ট গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (আনমিস)’-এ নিয়োজিত ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১১’-তে অংশ নিতে দ্বিতীয় গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর ৭১ জন সদস্যের একটি কন্টিনজেন্ট গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। উক্ত কন্টিনজেন্টটি ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১০’-এর প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে। ৯ ডিসেম্বর প্রথম গ্রুপে ৯৯ জন নৌসদস্য বর্ণিত শান্তিরক্ষী মিশনে যোগ দেয়।

জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানে নিয়োজিত রয়েছে। সুদানের প্রত্যন্ত এলাকায় নিত্যপ্রয়োজনীয় জ্বালানি, খাদ্যসামগ্রী, ওষুধপত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জগুলোর নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা দিচ্ছে। এছাড়া বার্জগুলোয় কর্মরত বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং মিশনে নিয়োজিত সেনা ও বেসামরিক সদস্যদের প্রয়োজনীয় রসদসামগ্রী দুর্গম স্থানে পরিবহনে নিয়মিত কাজ করে যাচ্ছে।

বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গত তিন দশকেরও বেশি সময় ধরে নৌবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। সেই সঙ্গে আহত সামরিক-অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা দেয়াসহ ডুবুরিসহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দক্ষিণ সুদান ছাড়াও লেবাননের ভূমধ্যসাগরে উপমহাদেশের মধ্যে একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ নিয়োজিত রয়েছে।

বিএনএসিডব্লিউসির ২৫তম সাধারণ সভা অনুষ্ঠিত:

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) ২৫তম সাধারণ সভা গতকাল সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান সভায় সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও বাহিনীগুলো থেকে বিএনএসিডব্লিউসির সর্বমোট ৪৩ জন সামরিক ও অসামরিক সদস্য এ সভায় অংশ নেন।

সভায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন ২০০৬ বাংলাদেশের বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যসংক্রান্ত সব কার্যক্রম ও তফসিল-বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিএনএসিডব্লিউসির সঙ্গে অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাসায়নিক অব্যবস্থাপনাজনিত কারণে সম্প্রতি দেশে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনার ভয়াবহতা এবং এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।—আইএসপিআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *