বাড়ির মূল্যবৃদ্ধি জাপানি তরুণদের মাঝে ৫০ বছর মেয়াদি গৃহঋণে আগ্রহ বাড়ছে
ডিসেম্বর ২৩, ২০২৫
মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে
ডিসেম্বর ২৩, ২০২৫
বাড়ির মূল্যবৃদ্ধি জাপানি তরুণদের মাঝে ৫০ বছর মেয়াদি গৃহঋণে আগ্রহ বাড়ছে
ডিসেম্বর ২৩, ২০২৫
মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে
ডিসেম্বর ২৩, ২০২৫

ঢামেকে নারীর মরদেহ ফেলে পালালো অজ্ঞাত ব্যক্তি

জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব আলী বলেন, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জরুরি বিভাগে সামনে সিএনজি করে এক ব্যক্তি ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে জরুরি বিভাগের এক ট্রলিম্যান আমাকে খবর দিলে আমি তাকে অচেতন অবস্থায় ওই নারীকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাতপরিচয় (২২) অচেতন এক নারীকে সিএনজি করে এনে ফেলে দিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তি।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব আলী বলেন, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জরুরি বিভাগে সামনে সিএনজি করে এক ব্যক্তি ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে জরুরি বিভাগের এক ট্রলিম্যান আমাকে খবর দিলে আমি তাকে অচেতন অবস্থায় ওই নারীকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহত ওই নারীর থুতনির নিচে গলায় কালো দাগ রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি এক ব্যক্তি ওই নারীকে সিএনজি করে জরুরি বিভাগে সামনে ফেলে রেখে যায়। পরে বিষয়টি আমরা শাহবাগ থানার পুলিশকে অবগত করেছি। ওই নারীর থুতনির নিচে গলায় কালো দাগ রয়েছে। তাকে কোনো কিছু দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে থাকতে পারে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *