
লোকসান কমেনি, বেড়েছে সিস্টেম লস, নবায়নযোগ্য বিদ্যুতেও নেই অগ্রগতি
ডিসেম্বর ২১, ২০২৫
‘আমার ওপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না’
ডিসেম্বর ২১, ২০২৫অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারতকে ৩৪৮ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান
Sameer Minhas of Pakistan plays a shot during the Final of the ACC Men’s U19 Asia Cup 2025 between India U19 and Pakistan U19 at the ICC Academy Ground, Dubai, United Arab Emirates, on 21 December 2025. Photo by Pankaj Nangia/ CREIMAS for Asian Cricket Council RESTRICTED TO EDITORIAL USE
সামির মিনহাসের অনবদ্য ইনিংসে ভর করে ৩৪৭ রানের সৌধ গড়ে পাকিস্তান। মাত্র ১১৩ বলে ১৭টি বাউন্ডারি ও ৯ ছক্কায় ১৭২ রান করেন তিনি।
দ্বাদশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আজ ভারতকে ৩৪৮ রানের বিশাল টার্গেট দিয়েছে পাকিস্তান। দুবাইয়ে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩৪৭ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। জবাব দিতে নেমে ভালো শুরুর পর দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত। ৫ ওভারশেষে তাদের সংগ্রহ ছিল ৫০/৩।
এর আগে সামির মিনহাসের অনবদ্য ইনিংসে ভর করে ৩৪৭ রানের সৌধ গড়ে পাকিস্তান। মাত্র ১১৩ বলে ১৭টি বাউন্ডারি ও ৯ ছক্কায় ১৭২ রান করেন তিনি। এছাড়া আহমেদ হুসাইন ৭২ বলে ৫৬ রান করেন। দিপেশ দেবেন্দ্র ৮৩ রানে ৩টি উইকেট নেন।
গত ১২ ডিসেম্বর মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১৪৮ বলে ১৭৭ রান করেছিলেন মিনহাস। আজ শিরোপা নির্ধারণী ম্যাচেও হাসল তার ব্যাট। আজ তিনি আরো বেশি আগ্রাসী ছিলেন। রান তুলেছেন ১৫২.২১ স্ট্রাইক রেটে।


