নতুন বই
ডিসেম্বর ২১, ২০২৫
দেশে ফিরে প্রথমেই বাবার মাজার জিয়ারত করবেন তারেক রহমান
ডিসেম্বর ২১, ২০২৫
নতুন বই
ডিসেম্বর ২১, ২০২৫
দেশে ফিরে প্রথমেই বাবার মাজার জিয়ারত করবেন তারেক রহমান
ডিসেম্বর ২১, ২০২৫

শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ রোববার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। ফজর নামাজ শেষে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শহিদের কবরের পাশে উপস্থিত হন এবং সেখানে এক আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

শরিফ ওসমান হাদি ছিলেন ইসলামী আন্দোলনের এক নির্ভীক সেনানি। তার ত্যাগের মহিমা ও আদর্শিক দৃঢ়তা আজও নেতা-কর্মীদের জন্য প্রেরণার উৎস। তিনি ছিলেন অমায়িক চরিত্র এবং অসামান্য মেধাশক্তির অধিকারী এক ছাত্রনেতা, যিনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেছেন। তার চরিত্রের পবিত্রতা এবং সাহসিকতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।
জিয়ারতকালে আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন এবং মহানগরী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদসহ জামায়াত ও শিবিরের কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। মোনাজাতে তারা শহিদ শরিফ ওসমান হাদির শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান এবং তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *