কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড তদন্তে প্রশাসন
ডিসেম্বর ২১, ২০২৫
টাঙ্গাইলের সোনালিয়া-করটিয়া রেল স্টেশন উদ্বোধন
ডিসেম্বর ২১, ২০২৫
কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড তদন্তে প্রশাসন
ডিসেম্বর ২১, ২০২৫
টাঙ্গাইলের সোনালিয়া-করটিয়া রেল স্টেশন উদ্বোধন
ডিসেম্বর ২১, ২০২৫

লক্ষ্মীপুরে তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন দেয়ার অভিযোগ, শিশুর মৃত্যু

‎‎লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে বেলাল চৌধুরী নামে স্থানীয় এক বিএনপি নেতার ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

‎‎লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে বেলাল চৌধুরী নামে স্থানীয় এক বিএনপি নেতার ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘুমিয়ে থাকা বেলালের মেয়ে আয়েশা আক্তার সানজু (৭) দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া দগ্ধ হয়েছেন বেলাল এবং তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী (১৪)। তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বেলালকে ভর্তি করা হয়েছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে।

‎শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামে এ ঘটনা ঘটে। ‎বেলাল ওই এলাকার মৃত নরুল ইসলামের ছেলে এবং কীটনাশক ব্যবসায়ী। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক।

তবে পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক অনুসন্ধানে মব বা দুর্বৃত্তের হামলার প্রমাণ পাওয়া যায়নি।

বেলালের স্বজনদের অভিযোগ, বেলাল হোসেনের পাঁচ ছেলেমেয়ে। শুক্রবার রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়া দগ্ধ হন বেলাল হোসেন ও তার অন্য দুই মেয়ে। পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুজনের শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে।

‎বেলালের মা হাজেরা বেগম অভিযোগ করে বলেন, ‘আমি শুয়ে পড়ার কিছুক্ষণ পর জানালা দিয়ে দেখি ছেলের ঘরে আগুন জ্বলছে। তখন আমি দ্রুত বেরিয়ে আসি। ঘরের দুই দরজায় তালা দেয়া ছিল, তাই ঢুকতে পারিনি। ছেলে দরজা ভেঙে বেরিয়ে আসে। ছেলের স্ত্রী নাজমাও চার মাস বয়সী আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে নিয়ে বেরিয়ে আসে। তবে ঘরের একটি কক্ষে সালমা, সামিয়া ও সানজু ঘুমিয়ে ছিল। তাদের মধ্যে দুজনকে অগ্নিদগ্ধ অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু ছোট মেয়ে সানজু ঘরের মধ্যেই পুড়ে মারা গেছে।

‎তিনি দাবি করেন, দুর্বৃত্তরা টিনশেড ঘরের দুটি দরজায় তালা দিয়ে পেট্রলের সাহায্যে আগুন ধরিয়ে দেয়। তবে ঘটনাটি কারা করেছে বা কারো সঙ্গে কোনো দ্বন্দ্বের বিষয়টি তিনি জানাতে পারেননি।

‎লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিত কুমার দাস জানান, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

লক্ষ্মীপুর ‎সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। আরো তিনজন দগ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তদন্ত করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *