
রাজধানীর পল্লবীতে রিভলভার ও কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার
ডিসেম্বর ২০, ২০২৫
‘হাদির কথা যেন রাখতে পারি, সে ওয়াদা করতে এসেছি’
ডিসেম্বর ২০, ২০২৫হারুনুর রশীদ আরো বলেন, তফসিল ঘোষণার পর বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে মব তৈরির চেষ্টা দেখা যাচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বাহিনীর দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উসকানিদাতাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স ও ফাঁড়ি পরিদর্শন শেষে এ কথা বলেন।
হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিবাগ এলাকার পুলিশ ফাঁড়ি এবং বিশ্বরোড মোড়ের পুলিশ বক্স পরিদর্শন করেন। এসব স্থাপনা তার নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের মধ্যে পড়েছে। তিনি ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী।
পরিদর্শন শেষে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে ঘটে যাওয়া ঘটনার পর শুধু স্থানীয়ভাবে নয়, ঢাকাতেও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো চক্রান্ত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এজন্য হামলা ও অগ্নিসংযোগে জড়িত উস্কানিদাতাদের শনাক্ত করতে হবে।
হারুনুর রশীদ আরো বলেন, তফসিল ঘোষণার পর বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে মব তৈরির চেষ্টা দেখা যাচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বাহিনীর দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
উল্লেখ্য, শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ সংকেত অমান্য করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণের মৃত্যু হয়। পরে পুলিশের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগ তুলে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। এক পর্যায়ে তারা পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালায়। এ সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


