
জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে ওসমান হাদির দাফন সম্পন্ন
ডিসেম্বর ২০, ২০২৫
রাজধানীর পল্লবীতে রিভলভার ও কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার
ডিসেম্বর ২০, ২০২৫শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব পক্ষকে সহিংসতা এড়াতে ও সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মহাসচিব।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেইসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে এ ঘটনায় দোষীদের জবাবদিহি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার নিউইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব পক্ষকে সহিংসতা এড়াতে ও সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মহাসচিব।
এদিকে এ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও। তিনি বলেন, ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর হাদির মৃত্যুর ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।
জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা কেবল বিভাজন আরো গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে। একইসঙ্গে তিনি এ ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।


