
পাঠকদের উদ্দেশে প্রথম আলোর বার্তা
ডিসেম্বর ১৯, ২০২৫
আগামীর বাংলাদেশে জুলাইয়ের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হাদি
ডিসেম্বর ১৯, ২০২৫রাষ্ট্রীয় শোক পালন ও বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী হাদির মৃত্যুতে ভর্তি পরীক্ষা গ্রহণ উপযুক্ত নয় বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।
আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম পান্না বণিক বার্তাকে এ তথ্যটি নিশ্চিত করেছে। তিনি বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি মারা যান। এরপর রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া ভাষণে হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
এ রাষ্ট্রীয় শোক পালন ও বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী হাদির মৃত্যুতে ভর্তি পরীক্ষা গ্রহণ উপযুক্ত নয় বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।


