বিশ্ব মিডিয়ায় ওসমান হাদির মৃত্যুর খবর
ডিসেম্বর ১৯, ২০২৫
ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত
ডিসেম্বর ১৯, ২০২৫
বিশ্ব মিডিয়ায় ওসমান হাদির মৃত্যুর খবর
ডিসেম্বর ১৯, ২০২৫
ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত
ডিসেম্বর ১৯, ২০২৫

প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে আইজিপি

পরিদর্শনকালে আইজিপি ক্ষতিগ্রস্ত ভবনের আশেপাশে ঘুরে দেখেন৷ এ সময় দায়িত্বরত অফিসার থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন৷ তবে এ ঘটনায় তাকে প্রশ্ন করা হলেও তিনি কোন উত্তর দেননি

প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম৷ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) তিনি এ ভবন পরিদর্শন করেন৷

পরিদর্শনকালে আইজিপি ক্ষতিগ্রস্ত ভবনের আশেপাশে ঘুরে দেখেন৷ এ সময় দায়িত্বরত অফিসার থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন৷ তবে এ ঘটনায় তাকে প্রশ্ন করা হলেও তিনি কোন উত্তর দেননি৷

এর আগে গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়৷

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বত্রন্ত্র প্রার্থী ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এরপর আরো উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *