
ভারতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
ডিসেম্বর ১৭, ২০২৫
ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির
ডিসেম্বর ১৭, ২০২৫বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করলে উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে পথেই তাদের আটকে দেয় পুলিশ।
‘জুলাই ঐক্য’র ডাকে শুরু হওয়া ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করলে উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। খবর বিবিসি বাংলা।
ভারতে অবস্থানরত জুলাই গণহত্যার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ডাক দেয় জুলাই ঐক্য।
সেই ধারাবাহিকতায় আজ দুপুর ৩টার দিকে রামপুরা ব্রিজে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এসে তারা বিক্ষোভে যোগ দেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।
এরপর সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করলে উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে পথেই তাদের আটকে দেয় পুলিশ।
এর আগে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণার পর ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়। এ ছাড়া কানাডিয়ান হাইকমিশনের গেটেও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়।


