দাম কমায় পাম অয়েল আমদানি বেড়েছে ভারতে
ডিসেম্বর ১৭, ২০২৫
পাবনায় মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে হট্টগোল
ডিসেম্বর ১৭, ২০২৫
দাম কমায় পাম অয়েল আমদানি বেড়েছে ভারতে
ডিসেম্বর ১৭, ২০২৫
পাবনায় মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে হট্টগোল
ডিসেম্বর ১৭, ২০২৫

আইসিটির রায় ‘আইনগতভাবে শূন্য’: শেখ হাসিনার মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে “আইনগতভাবে অবৈধ ও পূর্বনির্ধারিত” বলে মন্তব্য করেছেন তাঁর মুখপাত্র ও সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

ভারতে নির্বাসনে থাকা আরাফাত এক সাক্ষাৎকারে বলেন, ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া ছিল অসাংবিধানিক এবং বিচারক ও প্রসিকিউটরদের রাজনৈতিক পক্ষপাত স্পষ্ট। তাঁর অভিযোগ, শেখ হাসিনাকে নিজের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি এবং বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্য বিচারের নীতিমালা লঙ্ঘন করা হয়েছে।

তিনি দাবি করেন, বিচার শুরুর আগেই রায় নির্ধারিত ছিল এবং অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন।

শেখ হাসিনার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেওয়া সাজাকেও রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে মন্তব্য করেন আরাফাত। তাঁর মতে, টিউলিপ সিদ্দিককে সুনির্দিষ্ট অভিযোগ না জানিয়ে বিচার করা ন্যায়বিচারের পরিপন্থী।

ছাত্র আন্দোলন দমনে সহিংসতার অভিযোগ প্রসঙ্গে আরাফাত বলেন, সরকার রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় সহিংস গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, শান্তিপূর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়। এ বিষয়ে ফাঁস হওয়া অডিওর সত্যতা ও ব্যাখ্যা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত মৃত্যুর সংখ্যাকেও তিনি বিতর্কিত বলে উল্লেখ করেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা সম্পর্কে আরাফাত বলেন, “সংবিধানিক শাসন ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত না হলে এবং গণতান্ত্রিক নির্বাচন না হলে তাঁর বাংলাদেশে ফেরা সম্ভব নয়।”

সূত্র: দ্য ডিপ্লোমেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *