
শহীদ মিনারে শুরু সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ
ডিসেম্বর ১৫, ২০২৫
একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিলো: জমায়াত আমির
ডিসেম্বর ১৬, ২০২৫পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে নিরাপত্তা ইস্যু, পুলিশ সংস্কার ও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ পুলিশকে সহায়তাসহ নানা বিষয়ে আলোচনা হয়।
পুলিশ মহাপরিদর্শক জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের জন্য নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আইজিপি আরো জানান, বিদেশী পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ সংস্কারের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন। তিনি নির্বাচনকালীন সময়ে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমে সহায়তা দিতে আগ্রহের কথা জানান।
রাষ্ট্রদূত উল্লেখ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২০০ পর্যবেক্ষক অংশ নেবেন। তিনি আশা প্রকাশ করেন, এ সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে ইতিবাচক ধারণা পাবেন।


