
আসিয়ানের সদস্যপদে থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
ডিসেম্বর ১৫, ২০২৫
পর্দা নামল ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার বিক্রি ১৪ কোটি ৭০ লাখ টাকার পণ্য ক্রয়াদেশ মিলেছে প্রায় ১৬ কোটির
ডিসেম্বর ১৫, ২০২৫আগে ব্যাটিং করে ১১৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ভারত ৩ উইকেট হারিয়ে ২৫ বল হাতে রেখে জয় তুলে নেয়।
ধর্মশালায় ৭ উইকেটের বড় জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১-এ এগিয়ে গেল ভারত। রোববার তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ১১৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ভারত ৩ উইকেট হারিয়ে ২৫ বল হাতে রেখে জয় তুলে নেয়।
আগে ব্যাটিং করতে নামা প্রোটিয়ারা ভারতীয় পেস ও স্পিনের সাঁড়াশি আক্রমণের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। লড়েছেন শুধু অধিনায়ক এইডেন মারক্রাম। তিনি ৪৬ বলে ৬১ রান করেও দলকে লড়াই করার মতো পুঁজি গড়ে দিতে পারেননি। পরে অভিষেক শর্মা (১৮ বলে ৩৫), শুবমান গিল (২৮ বলে ২৮) ও তিলক ভার্মার (৩৪ বলে ২৬*) ব্যাটে ভর করে সহজ জয় পায় ভারত। ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অর্শদীপ সিং, যিনি আগের ম্যাচে এক ওভারে ছয়টি ওয়াইড এবং ৪ ওভারে ৫৪ রান দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন।
বুধবার লখনৌতে সিরিজের চতুর্থ ও শুক্রবার আহমেদাবাদে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ।


