শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা
ডিসেম্বর ১৪, ২০২৫
তারেক রহমানের দেশে ফেরার দিন ‘অবিস্মরণীয়’ করতে চায় বিএনপি
ডিসেম্বর ১৪, ২০২৫
শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা
ডিসেম্বর ১৪, ২০২৫
তারেক রহমানের দেশে ফেরার দিন ‘অবিস্মরণীয়’ করতে চায় বিএনপি
ডিসেম্বর ১৪, ২০২৫

বিএনপির কর্মশালায় তারেক রহমান যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে

যেকোনো মূল্যে নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আমি আগেও বলেছিলাম, নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।

যেকোনো মূল্যে নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আমি আগেও বলেছিলাম, নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের (শুক্রবার) ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলিবর্ষণ—সবকিছুতেই প্রমাণ হচ্ছে, আমি যা বলেছি তা সত্য হচ্ছে ধীরে ধীরে। কাজেই আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এ দেশ ধ্বংস হয়ে যাবে।’

গতকাল সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খাল খনন, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষা ব্যবস্থা, বেকার সমস্যা, তথ্যপ্রযুক্তি, বায়ু ও পানিদূষণ রোধ ইত্যাদি বিষয়ে বিএনপির প্রণীত পরিকল্পনাগুলো ও বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *